Fire in west bengal: কাঠের দোকানে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
ABP Ananda | 22 Sep 2023 10:58 AM (IST)

শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ার কাঠের দোকানে ভয়াবহ আগুন (Fire Update), এলাকায় চাঞ্চল্য। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের (Fire engines) ৫টি ইঞ্জিন। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান।