মুখে মাস্ক, হাতে জাল! রুপোলি শস্যের খোঁজে সমুদ্রে পাড়ি মৎস্যজীবীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2020 08:57 AM (IST)

লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরা। ইলিশের খোঁজে এবার গভীর সমুদ্রে পাড়ি দিলেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। চলছে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা। মৎস্যজীবীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফে।