Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

Continues below advertisement

ABP Ananda LIVE : দেবরাজ চক্রবর্তী গ্রেফতার । পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ। হাইকোর্টে গেলেও আগাম জামিন পাননি দেবরাজ। স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ

 

আরও পড়ুন

গ্রেফতার দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সূত্রের খবর, পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। হাইকোর্টে আগাম জামিনের আবেদন নিয়ে গিয়েছিলেন, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ। তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা করেই আদালতে গিয়েছিলেন দেবরাজ। স্ত্রী অদিতি মুন্সি (Aditi Munshi) আগাম জামিন জামিন পেলেও, খারিজ হয়ে যায় দেবরাজের আগাম জামিনের আবেদন। এরপরে পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করা হল। দেবরাজ এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সির বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজের। এর আগে, সেই বিষয়ে দেবরাজকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। স্বামী এবং স্ত্রী, ২ জনের সম্পত্তিই নাকি বেড়ে গিয়েছে হিসাব বহির্ভূতভাবে, আদালতে এমনই অভিযোগ করা হয়েছিল। সওয়াল জবাব পর্বে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ ৫ বছরে দম্পতির আয় ১ কোটি টাকা, অথচ গাড়ি কিনছেন ৬০ থেকে ৭০ লাখের! কীভাবে সম্ভব? অভিযোগকারীর আইনজীবী কুমার জ্য়োতি তিওয়ারি সওয়াল করেন, শেষ ৫ বছরে অবৈধ ভাবে কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola