Donald Trump News: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি । পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভা চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি । ট্রাম্পের ডান কান ঘেঁষে চলে যায় গুলি । রক্তক্ষরণ হতে দেখা যায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের । আহত ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সিক্রেট সার্ভিস । যদিও আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ট্রাম্পের এক সমর্থক । নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে নিহত আততায়ী । সন্ত্রাস কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, মন্তব্য বাইডেনের

আড়িয়াদহে অত্যাচারীর অট্টালিকার জমির মালিক কে? কার জমিতে দুধসাদা অট্টালিকা জয়ন্ত সিংহর? অন্ধকারে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত জমি, কামারহাটি পুরসভা সূত্রে খবর। এখনও পর্যন্ত দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ পায়নি কামারহাটি পুরসভা। অবৈধ বাড়ি ঘোষণার পর নোটিস পাঠানোর প্রস্তুতি কামারহাটি পুরসভার। পুরসভার ভূমিকায় প্রশ্ন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়কের। 

রবিবার কোচবিহারের দিনহাটার সুকারুর কুঠি অঞ্চলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করল তৃণমূল। সেখানেই হুঁশিয়ারি দেন দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য। যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে কেটে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল ব্লক সভাপতি। তিনি বলেন,  "যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়ার দরকার আছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola