চন্দননগর, উত্তরপাড়া থেকে শান্তিপুর, লকডাউনে শূন্য রাস্তা, বন্ধ দোকানপাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jul 2020 11:01 AM (IST)

হুগলিতে লকডাউনে বন্ধ রয়েছে ফেরি সার্ভিস। বন্ধ রয়েছে বাজার, দোকানপাট। অন্যান্য দিনের মতন রাস্তায় লোকজন বেরোয়নি। কয়েকটি ওষুধের দোকান খোলা আছে বলে জানা যাচ্ছে। সেখানে প্রচার চালানো হচ্ছে মাইকে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ে বন্ধ রয়েছে দোকানপাট। রাস্তায় লোকজনের চলাচল নেই। ৩৪ নম্বর জাতীয় সড়ক ও প্রায় সুনসান। শুধু কিছু পণ্যবাহী লরি যাতায়াত করছে।