রুবি থেকে মৌলালি! শূন্য রাস্তাঘাট, তুঙ্গে পুলিশি তৎপরতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2020 11:22 AM (IST)

রুবি মোড়ে তৎপর পুলিশ। গার্ড রেল দিয়ে রাস্তা আটকে পুলিশ নজরদারি চালাচ্ছে পুলিশ। ঠিকঠাক কাগজ দেখালে তবেই ছাড়া হচ্ছে বাইরে বেরোনো মানুষকে। রুবি মোড়ে হাসপাতাল থাকার কারণে বেশিরভাগই চিকিৎসকের গাড়ি, নাহলে দেখা যাচ্ছে অত্যাবশকীয় পণ্যের গাড়ি। মৌলালিতেও চলছে কড়া চেকিং।