বিশ্বে করোনা আক্রান্ত ৩০ লক্ষ ছাড়াল, মৃতের সংখ্যা ২ লক্ষের বেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2020 07:45 AM (IST)

নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৪৩৩ জনের। আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৬২ হাজার ৫৯। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯ লক্ষ ২১ হাজার ২০৭ জন।