করোনায় ছাড় নেই আরাধ্য দেবতারও, প্রয়াগরাজে ঈশ্বরমূর্তিকেও পরানো হল মাস্ক
করোনায় ছাড় নেই আরাধ্য দেবতারও। প্রয়াগরাজের মন্দিরে এবার বিগ্রহকেও পরানো হল মাস্ক। সার্জিক্যাল মাস্কে মুখ-নাক ঢেকেছেন পুরোহিতরাও। তাঁদের বক্তব্য, দেবতার কোনও অসুখ হয়না, কিন্তু দেবতাকে দর্শন করতে যাঁরা আসবেন, তাঁদের সচেতন করতেই এই উদ্যোগ। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়।