উমপুনের ত্রাণ বিলি নিয়ে ফের রাজ্যকে ট্যুইট খোঁচা ধনকড়ের
ফের ট্যুইট রাজ্যপালের। দুর্নীতি রোখা দরকার। ভাষণ দেওয়ার সময় এটা নয়। যারা অন্যের পাওনা হাঁতিয়েছেন তাঁদের থেকে সেই টাকা ফিরিয়ে আনতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বিলিতে স্বজনপোষণের অভিযোগ নিয়ে এইভাবে রাজ্য সরকারকে এইভাবে বিঁধলেন রাজ্যপাল। ট্যুইট করে তাঁর বার্তা সেই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যাঁরা ত্রাণ বিলির ক্ষেত্রে এমনটা হতে দিয়েছেন। এই পদক্ষেপ হলেই তবে মানুষের ক্ষোভ কমবে।