রাজভবনের টেবিলকে ঐতিহ্যবাহী আখ্যা দিয়ে বিতর্কে রাজ্যপাল, সমালোচনায় সরব তৃণমূল, ট্যুইট মুছলেন ধনকড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2020 10:58 AM (IST)

রাজভবনে যে টেবিলে বসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রথম পিটিশনে সই করেন, তাকে ঐতিহ্যবাহী আখ্যা দিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এটা বঙ্গবাসীর অপমান, সমালোচনায় সরব তৃণমূল। বিতর্কের মুখে পরে নিজের ট্যুইট মুছে দেন রাজ্যপাল।