করোনা মোকাবিলায় দেশে মজুত রয়েছে সমস্ত সরঞ্জাম : হর্ষ বর্ধন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2020 01:30 PM (IST)

করোনা মোকাবিলায় দেশের কোথাও সরঞ্জামে কোনও ঘাটতি নেই। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর দাবি, পর্যাপ্ত পিপিই ও মাস্ক তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, খুব শীঘ্রই তা পৌঁছে যাবে সমস্ত রাজ্যে। পরবর্তীকালে প্রয়োজনে আরও পিপিই ও মাস্ক তৈরীর ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।