Hathras Stampede: হাথরসকাণ্ডের পর খোঁজ নেই ভোলেবাবার, 'মিলেছে ফোনের লোকশন..'

People Reaction On Vole Baba Hathrash Stampede:  হাথরসে মৃত্যুমিছিল, সামনে আসছে একের পর এক অনিয়ম। যে ধর্মগুরুর অনুষ্ঠানে এতবড় দুর্ঘটনা, এফআইআরে নামই নেই সূরজপালের। দুর্ঘটনার আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান ধর্মগুরু, দাবি সরকারি সূত্রের। মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দেবপ্রকাশ মধুকরের। এফআইআরে দেবপ্রকাশ মধুকরকে মুখ্য সেবায়েত বলে উল্লেখ। হাথরসের সৎসঙ্গে ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষ পুণ্যার্থীর ভিড়। কীভাবে এত মানুষের জমায়েত? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ। পুণ্যার্থীদের সংখ্যা গোপনের পাশাপাশি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ। ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের। ঘটনার পর থেকে খোঁজ নেই ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবা। মইনপুরীতে সূরজপালের মোবাইল ফোনের লোকশন মিলেছে, দাবি পুলিশ সূত্রের। ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola