HC on COVID Situation: 'নির্বাচন কমিশনের যাবতীয় পদক্ষেপ মেনে চলব', করোনা আবহে হাইকোর্টের ভৎর্সনা প্রসঙ্গে শমীক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2021 03:10 PM (IST)

কমিশনের (Election Commission) চূড়ান্ত ক্ষমতা তাও তার কোনও ব্যবহার নেই। এই সময় টি এন শেসনের দশ ভাগের একভাগ করে দেখাক কমিশন। করোনার সময় প্রচার বন্ধের মামলায় চূড়ান্ত অসন্তুষ্ট হাইকোর্ট। "একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আপনাদের আছে। তাও কেন সেসবের ব্যবহার করছেন না?" তিনি বলেন, "সার্কুলার নয় আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি।" এপ্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "যে পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে, আমরা তা মেনে চলব। তার অতিরিক্তও যদি আমাদের কিছু করতে হয়, করব। আমাদের শাসকদল নিজেদের দায়িত্ব পালন না করে, বিগত তিন মাস কোনও কোভিড মিটিং না করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তৃণমূল।"