ফটাফট: পাগড়ি বিতর্কে ট্যুইট স্বরাষ্ট্র দফতরের, দেশে করোনা সংক্রমণ সংখ্যা ৭০ লক্ষ পার

পাগড়ি বিতর্কে ট্যুইট স্বরাষ্ট্র দফতরের। বাংলা শিখদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সঙ্কীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রঙ চড়ানোর চেষ্টা করছে একটা রাজনৈতিক দল। ট্যুইটে এমনটাই অভিযোগ। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। পাগড়ি-কাণ্ডে রাজ ভবনের দ্বারস্থ দিল্লির শিখ গুরদ্বার কমিটির। বাংলায় রাষ্ট্রপতি শাসনের স্বপক্ষে মন্তব্য বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র। পাল্টা খোঁচা তৃণমূল সাংসদ সৌগত রায়ের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ পার। একদিনে সংক্রমিত ৭৪ হাজারের বেশি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola