আজ থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2020 09:45 AM (IST)

আজ থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারেও অতিভারী বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।