High Court: ভুয়ো নথি দিয়ে চাকরি, ডিআইজি সিআইডিকে তলব হাইকোর্টের

ভুয়ো নথি দিয়ে চাকরি, ডিআইজি সিআইডিকে তলব হাইকোর্টের
কাল সকাল সাড়ে ১০টায় ডিআইজি সিআইডিকে সশরীরের হাজিরার নির্দেশ 
ভুয়ো নিয়োগপত্র বানিয়ে নিজের স্কুলেই ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মুর্শিদাবাদের সুতির ঘটনায় সিআইডিকে তদন্তভার দিয়েছিল হাইকোর্ট
সিআইডি তদন্তে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু
'আদালত ভরসা রেখেছিল, কিন্তু সিআইডি তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি'
'সিআইডির তদন্তকারী অফিসার কেন অন্য মামলায় নিযুক্ত হবেন?'
'মামলার গুরুত্বপূর্ণ দিনে কেন সিআইডির কোনও আধিকারিক আদালতে উপস্থিত থাকবেন না?'
'ডিআইজি সিআইডিকে তদন্তে নজরদারি করতে বলা হয়েছিল'
সেই নির্দেশ কেন মানা হচ্ছে না? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর
'আদালতে এসে ব্যাখ্যা দিতে হবে ডিআইজি সিআইডি ও তাঁর টিমকে'
'এখনও ভুয়ো নথিতে চাকরি করে, বেতন নিচ্ছেন বিভিন্ন জেলায় একাধিক শিক্ষক, এটা ভাবা যায়!'
'রাজ্যজুড়ে সিআইডির নেটওয়ার্ক তবু তারা এগুলো নিয়ে কিছুই করতে পারছে না!'
'এক জেলার সুপারিশ পত্র, অন্য জেলার নিয়োগপত্র ভাঁড়িয়ে চাকরি করে যাচ্ছেন ভুয়ো শিক্ষকরা'
'আর সিআইডি কিছুই করতে পারছে না?
'একাধিক মাথা রয়েছে এমন ভুয়ো নিয়োগের নেপথ্যে, সিন্ডিকেট-চক্র চলছে' 
প্রত্যেককে খুঁজে বের করতে হবে, মন্তব্য বিচারপতির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola