টানা বৃষ্টির জের, দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৫ অগাস্ট পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তারপর আস্তে আস্তে বৃষ্টি কমবে। দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। সমুদ্রের জল গার্ড ওয়াল টপকে রাস্তায়। নিম্নচাপের জেরে আগামী দু'তিন ধরে এই জলোচ্ছ্বাস চলতে থাকবে। এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। এর মধ্যে কাউকে সমুদ্রের তীরবর্তী এলাকায় যেতে দেওয়া হয়েছে না।

প্রবল বৃষ্টিতে ধস নামল কালিম্পংয়ের ২৯ মাইল এলাকায়। আজ ভোর ৫টা নাগাদ পাহাড়ের একটা অংশে ধস নামে। রাস্তা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এরপর পূর্ত দফতরের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় রাস্তা কিছুটা সারিয়ে যান চলাচলের উপযোগী করেন। সকাল ৮টা নাগাদ ফের শুরু হয় যান চলাচল।  তবে ধসের সময় রাস্তায় লোকজন না থাকায় কেউ হতাহত হননি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola