Building Collapse: থানেতে আবাসন ভেঙে পড়ে মৃত ৭, কয়েকজনের আটকে থাকার আশঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2021 01:59 PM (IST)

মহারাষ্ট্রের থানেতে আবাসনের একাংশ ভেঙে পড়ার কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। রাতে থানের উল্লাসনগরে ওই আবাসনের একাংশ ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। চলছে উদ্ধার কাজ।