Amit Shah: 'বিজেপির মিশন এখনও অসম্পূর্ণ', পুণেতে প্রধানমন্ত্রীর বই উদ্বোধনের মঞ্চ থেকে বললেন অমিত শাহ
'বিজেপির মিশন এখনও অসম্পূর্ণ। ৩৭০ নম্বর ধারার বিলোপ কেউ ভাবতে পারেনি। তিন তালাক প্রথা শেষ হোক, কেউ মানতে পারেনি। দেশে সিএএ-র প্রণয়ন হোক, কেউ চায়নি'
'বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা ভাবতে পারে, কেউ মানেনি। সব ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার কাজ শেষ শেষ হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। কিন্তু এখনও মিশন অসম্পূর্ণ'
'৫-১০ বছরে ভারতের মহান দেশ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। ৩০ বছর প্রয়োজন, পঞ্চায়েত থেকে সংসদ অবধি বিজেপি এলেই সম্ভব হবে। ভারত মাতাকে তখনই বিশ্বগুরুর স্থানে আমরা দেখতে পারব', পুণেতে প্রধানমন্ত্রীর বই উদ্বোধনের মঞ্চ থেকে বললেন অমিত শাহ