Blast in Jammu: 'জম্মু-কাশ্মীরের নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই ঘটনা', জম্মুতে বিস্ফোরণ নিয়ে মত প্রাক্তন সেনাকর্তা দেবাশিস দাসের

জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম। 

এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, "আমার মনে হয় জম্মু-কাশ্মীরের নির্বাচনকে প্রভাবিত করার জন্য কয়েকজন বিচ্ছিন্নতাবাদী মনোভাবের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।"

অন্যদিকে,কলকাতায় সেঞ্চুরির আরও কাছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৫ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের। 

পেট্রোল পাম্পে তেল ভরতে আসা এক বাইক চালক ও আরোহীর কথায়, "এবার মনে হচ্ছে বাইক ছেড়ে সাইকেলই চালাতে হবে। নয়তো হেঁটে ঘুরতে হবে। আর বাইক চালানোর মতো পরিস্থিতি থাকছে না। ১০০ টাকার তেল ভরাব নাকি সংসার চালাব ১০০ টাকা দিয়ে? তেল ভরব নাকি খাব।"

অন্য এক ব্যক্তি বলেন, "তেলের দাম বাড়লে অন্য সব জিনিসের দাম বাড়বে। সরকারকে অবশ্যই দেখতে হবে যাতে কোথাও একটা দাম দাঁড় করানো যায়।" অন্যজন বলছেন, "গরুর গাড়ি দিন আবার ফিরে আসার মতো সময় এসেছে। জ্বালানির দাম বেড়ে চলায় আমাদের সত্যি সমস্যা হচ্ছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola