Blast In Jammu: 'পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে', জম্মুর টেকনিক্যাল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া প্রাক্তন সেনাকর্তা প্রবীর সান্যালের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Jun 2021 12:00 PM (IST)
ABP News

জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণ। জখম ২ জন। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাত ২টো নাগাদ পরপর ২টি বিস্ফোরণ হয়, পিটিআই সূত্রে খবর। বিস্ফোরণে জঙ্গি যোগ কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে বম্ব ডিজপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম। 


এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "জম্মু এবং কাশ্মীরে পাকিস্তানের দ্বারা অশান্তি ছড়ানোর চেষ্টা কোনওদিন থামবে না যতক্ষণ পাকিস্তানকে ধ্বংস না করা হচ্ছে। বোমা বিস্ফোরণের বেশ কিছু ঘটনায় আমরা পাকিস্তানের থেকে কিছু বক্তব্য আশা করেছিলাম।  প্রাথমিক তদন্ত চলছে। সুরক্ষার ব্যবস্থা আরও ভাল করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"  


এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বলেন, "বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এই বিস্ফোরণ ঘটনো হয়েছে কিনা সে সম্বন্ধে বলা এখন মুশকিল। এখন লাইন অফ কন্ট্রোলের দিক থেকে মোটামুটি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। ২০০-র মতো জঙ্গি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিছু জঙ্গি তাই লো-ইনটেনসিটি বিস্ফোরণগুলো ঘটাচ্ছে। কিন্তু এতে লাভ হবে না। কারণ সেনাবাহিনীর জওয়ানরা খুঁজে খুঁজে বের করছেন কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে। এয়ারপোর্টের কাছে এই বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। ব্যবস্থাও নেওয়া হবে।" 


 

  • হোম
  • ভিডিও
  • ভারত
  • Blast In Jammu: 'পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে', জম্মুর টেকনিক্যাল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া প্রাক্তন সেনাকর্তা প্রবীর সান্যালের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন