CBSE Exam: CBSE-র দশম-দ্বাদশে এবার ২ বার পরীক্ষা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  05 Jul 2021 10:53 PM (IST)
ABP News

CBSE-র দশম-দ্বাদশে এবার দু'বার পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। দু'টি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। নবম-দ্বাদশে ২ বার পরীক্ষা কার্যকর ২০২২ থেকে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর, ডিসেম্বরে, দ্বিতীয় পরীক্ষা মার্চ-এপ্রিল। 


এবার নৌকায় ভ্যাকসিনেশন। দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের উদ্য়োগে চালু হল ভ্য়াকসিন অন বোট পরিষেবা। ভ্য়াকসিন পাওয়ার আশায় স্বস্তিতে বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, সবাইকে ভ্যাকসিন দিতে প্রয়োজনে নৌকা সংখ্যা আরও বাড়ানো হবে। 


অন্য়দিকে, বিধানসভা ভোটে পরাজয়ের পর সোমবার ছিল বিজেপির (BJP) বড় কোনও কর্মসূচি। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে কলকাতা পুরসভা অভিযানে মাঠে নামল গেরুয়া শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকরা যাকে আদতে হারের হতাশা ঝেড়ে ফেলে পুর ভোটের আগে প্রস্তুতি হিসেবেই দেখতে চাইছে। যদিও বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে লড়াইটা বিজেপির পক্ষে আরও কঠিন হয়ে পড়েছে। কারণ সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্য়ে ১৩২টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল। মাত্র ১১টি এগিয়ে বিজেপি। বাকি একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস। কিন্তু প্রশ্ন হল যে পুরভোটকে কেন্দ্রকে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে সেই পুরভোট আদতে হবে কবে? রাজ্যে ১২৫টি পুরসভার মধ্য়ে কলকাতা সহ ১১২টি পুরসভার মেয়াদ দীর্ঘদিন শেষ হয়ে গেলেও সেখানে ভোট কবে হবে এখনও জানায়নি রাজ্যের নির্বাচন কমিশন। যা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা।

  • হোম
  • ভিডিও
  • ভারত
  • CBSE Exam: CBSE-র দশম-দ্বাদশে এবার ২ বার পরীক্ষা

TRENDING VIDEOS

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন57 Minutes ago

Arjun Singh | "বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে, নেব", হুঙ্কার অর্জুন সিংয়ের | ABP Ananda1 Hour ago

মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?2 Hour ago

আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন