PM Modi Birthday : মোদির জন্মদিনে বিশেষ চমক, ৭০ বছর পর,  ভারতে এল চিতা

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিশেষ চমক। ৭০ বছর পর,  ভারতে এল চিতা। এদিন বিশেষ কার্গো বিমানে সুদূর আফ্রিকা থেকে গ্বালিয়রে পৌঁছয় ৮টি চিতা। নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে রাখা হবে মধ্যপ্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানে। ৮টির মধ্যে ৫টি মহিলা এবং ৩টি পুরুষ চিতা। দীর্ঘ বিমানযাত্রায় বমি ভাব বা অন্য অসুস্থতা এড়াতে চিতাগুলিকে খালি পেটে আনা হয়েছে। বিমানে ছিলেন পশুচিকিৎসকও। অতিরিক্ত শিকার এবং বাসস্থান ধ্বংসের মতো কারণে ভারত থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চিতা। ১৯৫২ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের তরফে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola