ভারতের চাপে মুখে পূর্ব লাদাখে পিছু হঠতে রাজি হল চিনা সেনা
অবশেষে ভারতের চাপে নতিস্বীকার চিনের। সূত্রের খবর, পূর্ব লাদাখে পিছু হঠতে রাজি হল চিনা সেনা। কমান্ডার স্তরের ১১ ঘণ্টার বৈঠকে মিলল রফাসূত্র। সদর্থক ও গঠনমূলক আলোচনা হয়েছে। সেনা পিছোতে সহমত হয়েছে দু’পক্ষই। সোমবারের এই বৈঠকে ভারতের তরফ থেকে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিংহ। চিনের তরফ থেকে বৈঠকে অংশ নেন চিনা মেজর জেনারেল লিন লিউ। প্রায় ১১ ঘণ্টা ধরে তাদের মধ্যে বৈঠক চলে।
Tags :
India-China Border Tention India China Standoff . Indian Army Line Of Actual Contro LAC Abp Ananda Ladakh