Pegasus Controversy: পেগাসাস বিতর্কে প্রধানমন্ত্রীর ভূমিকার তদন্ত করা হোক, দাবি কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2021 07:37 PM (IST)

পেগাসাস বিতর্কে সাংবাদিক বৈঠকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। "পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার তদন্ত করা উচিত। নোংরা রাজনীতি করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন ভারতে এখন কারা সুরক্ষিত? এখন প্রত্যেকে নিজেকে নিয়ে সচেতন থাকুন, কেউ সুরক্ষিত নয়। এদেশে গোপনীয়তা বলে আর কিছু নেই। পেগাসাস নিয়ে বিজেপি (BJP) কেন বিচারবিভাগীয় তদন্তের কথা বলছে না? সুপ্রিম কোর্টের অধীনে বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত," দাবি কংগ্রেসের।