Rahul Gandhi :সাংসদ পদ খোয়ালেন রাহুল, তেড়েফুঁড়ে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামল কংগ্রেস
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে তেড়েফুঁড়ে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামল কংগ্রেস। শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ প্রদর্শন করে তারা। এরাজ্য়েও শনিবার থেকে একাধিক কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেস। জয়রাম রমেশ ট্য়ুইট করে বলেছেন, আমরা ভয় পাব না, চুপ করব না। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও।