Corona Second Wave: বাড়ছে করোনা, অন্য রাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2021 10:35 AM (IST)

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় বিমানবন্দরে সতর্কতা জারি করা হল। দিল্লির পড়ে এবার বেশি সংক্রমিত চার রাজ্য নিয়ে কড়াকড়ি। রাজ্যে ঢুকতে নেগেটিভ হতে হবে করোনা রিপোর্ট। চার রাজ্যের যাত্রীদের জন্য নির্দেশিকা জারি স্বরাষ্ট্র দফতরের। মহারাষ্ট্র ও কেরল থেকে আসা যাত্রীদের জন্য জারি হয়েছে নির্দেশিকা। নির্দেশিকা জারি করা হল কর্ণাটক ও তেলেঙ্গানা থেকে আসা যাত্রীদের জন্যও। আরটিপিসিআর (RTPCR) রিপোর্ট নেগেটিভ হলেই রাজ্যে প্রবেশ, বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করতে হবে পরীক্ষা। সংক্রমণের আশঙ্কায় এমনই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।