Corona: লাগামছাড়া সংক্রমণ, রাজধানীতে ফের লকডাউন ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2021 06:50 PM (IST)

বাড়ছে সংক্রমণ। দিল্লিতে ছয় দিনের লকডাউন (Lockdown)। দিল্লিতে আজ রাত ১০টা থেকে জারি লকডাউন। আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে লকডাউন। ছাড় মিলবে জরুরি পরিষেবায়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal)বলেন, "আমরা এখনই লকডাউন না চালু করলে সংক্রমণের মাত্রা বাড়তে পারে। আমরা দিল্লিকে কোনও অবস্থাতেই সেই পরিস্থিতির দিকে যেতে দিতে পারি না।"