একদিনে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬২ হাজারের বেশি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  07 Aug 2020 12:32 PM (IST)
ABP News
ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরোল। একদিনে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৭ হাজার ৭৪ জন। একদিনে আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৫৩৭। এখনও পর্যন্ত একদিনে সংক্রমণের নিরিখে এটাই রেকর্ড।
ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে ৩০ জানুয়ারি। তারপর থেকে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষে পৌঁছোতে সময় লেগেছিল ১৬৯ দিন। ১৬ জুলাই আক্রান্তের সংখ্য ১০ লক্ষ পেরোয়। তারপর আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরিয়ে গেল ২২ দিনে। ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮৫ জনের। একদিনে মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। সেখানে গতকাল ওই সংখ্যা ছিল ৯০৪। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৫৭। ভারতে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭৬৯ জন। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ৪৬ হাজার ১২১ জন। বুধবার একদিনে সুস্থতার সংখ্যা ছিল ৫১ হাজার ৭০৬ জন।
  • হোম
  • ভিডিও
  • খবর
  • একদিনে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬২ হাজারের বেশি

TRENDING VIDEOS

মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল6 Hour ago

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ7 Hour ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী7 Hour ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর7 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন