Covid Updates: শুধুমাত্র সতর্ক থেকেই কোভিডকে রুখে দিয়েছে হরিয়ানার ৭টি গ্রাম

হরিয়ানায় করোনায় মোট সংক্রমিত সাড়ে ৭ লক্ষের কাছাকাছি। তারই মধ্যএ হরিয়ানার সিরসায় ৭টি গ্রাম, গোটা রাজ্যে উজ্জ্বল ব্যতিক্রম। স্রেফ করোনা বিধি কড়াভাবে মেনে চলেই মারণ রোগকে দূরে রাখতে পেরেছেন এই ৭টি গ্রামের বাসিন্দারা। প্রথম বা দ্বিতীয়, কোনও ওয়েভেই ওই ৭টি গ্রামের বেশ কয়েক হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হননি।  কারণ, গ্রামের বাসিন্দারা বাইরে কোথাও যান না। বাইরের কাউকেও গ্রামে ঢুকতে দেওয়া হয় না। সবসময় তাঁরা স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করেন। নিজেদের মধ্যেও সবসময় দূরত্ববিধি মেনে চলেন। এমনকী, সংক্রমণ থেকে বাঁচতে, গ্রামের মধ্যে পূর্ব নির্ধারিত বিয়েও সবপক্ষের সম্মতিতে পিছিয়ে দেওয়া হয়েছে। এইভাবে করোনা সতর্কতা মেনেই ৭টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা দূরে রাখতে পেরেছেন মারণ সংক্রমণকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola