Train fire: দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে হঠাৎ আগুন, ট্রেন দাঁড়িয়ে থাকায় অল্পের জন্য রক্ষা যাত্রীদের

দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন। দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লাগায় রক্ষা যাত্রীদের। দাউদাউ করে আগুন, আতঙ্কে ট্রেনের বাইরে যাত্রীরা। দ্রুত যাত্রীদের ট্রেন থেকে বার করা হয়। শর্ট সার্কিট থেকে সি ফোর কামরায় আগুন, অনুমান রেলের। কাঁসরো স্টেশনের কাছে আগুন লাগে। উত্তরাখণ্ডের অশোক কুমার জানিয়েছেন, দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে আজ সি ফোর কামরায় আগুন লেগে যায়। শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায় বলে ধারণা। সি-৪ কম্পার্টমেন্টে এই আগুন লেগে যায়। সব যাত্রীকে সরিয়ে আনা হয়েছে। কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola