Delhi Unlock: স্বাভাবিক ছন্দে ফেরার পথে এক ধাপ, আনলক শুরু দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের একাংশে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2021 01:21 PM (IST)

দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে আনলকের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানীতে আজ থেকে জোড়-বিজোড় ঠিকানায় খোলা থাকবে বাজার দোকান। দিল্লিতে আজ থেকে চালু হল মেট্রো পরিষেবাও। এর পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, বারাণসী, বরেলি সহ উত্তরপ্রদেশের একাধিক জায়গাতেও শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। আজ থেকে মহারাষ্ট্রে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। পাঁচটি ধাপে চলবে আনলক প্রক্রিয়া।