Gujrat Bridge Accident: কার গাফিলতিতে ব্রিজ বিপর্যয়? উঠছে প্রশ্ন, শুরু তুমুল তরজা। Bangla News
মোদির সফরের মধ্যেই গুজরাতে ভেঙে পড়ল ব্রিজ। রবিবার রাত পর্যন্ত মেলা হিসেব অনুযায়ী গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৬০ জনের মৃত্যু, আহত বহু। মৃতদের মধ্যে ২৫ জন শিশু। হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন, নিখোঁজদের সন্ধান পেতে নদীতে তল্লাশি। কার গাফিলতিতে ব্রিজ বিপর্যয়? উঠছে প্রশ্ন। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। মেরামতির পর পুরসভার ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খোলা হয় ব্রিজ। ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কার নির্দেশে খোলা হয় ব্রিজ? প্রশ্ন বাসিন্দাদের।
Tags :
Gujrat Bangla News Bangla News Live Bridge Accident Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News