'আত্মনির্ভর দেশ গড়াই লক্ষ্য, লগ্নির উপযুক্ত জায়গা ভারত', ইন্ডিয়া আইডিয়াস সামিটে বললেন মোদি

ইন্ডিয়া আইডিয়াস সামিট আয়োজন করছে মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। এ বছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তি। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘আরও উন্নত ভবিষ্যৎ চায় বিশ্ব। উন্নয়নে নজর রাখতে হবে গরিবদের ওপর। আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য। ভারতে ৫০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। লগ্নির উপযুক্ত জায়গা ভারত| ভারতের স্বাস্থ্যক্ষেত্রে লগ্নিতে স্বাগত, প্রতি বছর ২২ শতাংশ হারে উন্নতি হচ্ছে দেশের| ভারত কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে| ওষুধের ক্ষেত্রে ভারত ও আমেরিকার সম্পর্ক মজবুত| লগ্নি টানতে দেওয়া হচ্ছে বিশেষ ইনসেনটিভও| ১২ শতাংশ হারে বাড়ছে ভারতের বিমা সেক্টর| বিমান পরিবহনে লগ্নি করার এটাই আদর্শ সময়|'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola