India Corona Update: করোনায় দেশে একদিনে মৃত ৩৮৭৪, বাড়ল আক্রান্তের সংখ্যা

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Second Wave of Corona) ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যু কমলেও ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ১২২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪০০।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola