India Corona Update: কমল দেশে দৈনিক মৃত্যু, কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা

দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু কমলেও, ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৯২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। অ্যাক্টিভ কেসের (Active Cases) সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ২৯১।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola