India Corona Update: কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, মোট মৃতের সংখ্যা ছাড়াল ৪ লক্ষ

দেশে (India) করোনায় (Corona) মৃত্যুর সংখ্যা চার লক্ষ পেরোল। তবে গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬১৭। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১।  এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৯ হাজার ৩৮৪।

এদিকে করোনাকালে এই অসুস্থ সময়ে আগমনীর সুর। ভরা বর্ষায় অকাল শরতের গন্ধ মেখেই নদিয়ার (Nadia) চাকদায় তৈরি মাতৃমূর্তি পাড়ি দিচ্ছে ফিজিতে। টানা দুই মাস জাহাজে চেপে সেখানে পৌঁছবে ফাইবারের মূর্তি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola