India Corona Update: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। কমল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭১। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ২ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫২ হাজার ২৯৯।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola