India Corona Update: দৈনিক সংক্রমণে রাশ টানলেও দেশে উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

ভারতে করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা যেমন বেড়েছে তেমন দৈনিক সংক্রমণ কমেছে। দেশে ফের চার হাজার ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। এদিকে মশারি, বালিশ, চাদর নিয়ে রাত থেকেই ভ্যাকসিনের জন্য লাইন। ভ্যাকসিনের জন্য মানুষ যে কতটা মরিয়া, জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ছবিই তার প্রমাণ। এই ভ্যাকসিনেশন কেন্দ্রে নাম নথিভুক্ত করার ব্যবস্থা নেই। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ১০০ জনকে প্রতিদিন দেওয়া হচ্ছে। আগে এলে আগে পাবে, এই ভিত্তিতে দেওয়া হচ্ছে ভ্যাকসিন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola