India Covid: কাটছে না উদ্বেগ, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও ৪০% বাড়ল মৃত্যু | Bangla News
পাঁচদিন পর অবশেষে দেশে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল।তবে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬ হাজার ৬৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৯। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ২০২। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৯০ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ১৫ দশমিক ৫২ শতাংশ।
Tags :
Corona ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla India Corona Daily Corona