Pune Factory Fire: পুণের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ১৮, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মহারাষ্ট্রের পুণের একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৮ জনের। গতকাল দুপুরে জল পরিশোধনের রাসায়নিক তৈরির ওই কারখানায় আগুন লাগে। কারখানায় মজুত ছিল প্রচুর প্লাস্টিক। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলকর্মীরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেন। অগ্নিকাণ্ডে এতজনের প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola