Srinagar Encounter CCTV Footage: জঙ্গির গুলিতে শ্রীনগরে ২ পুলিশকর্মীর মৃত্যু, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2021 02:59 PM (IST)

কাশ্মীরের শ্রীনগরে বারজুলা এলাকায় জঙ্গিহানা। পুলিশের ওপরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে উঠে এসেছে ঘটনার সেই মুহূর্তের ছবি। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।