Terrorists arrested: বড়সড় নাশকতার ছক বানচাল, লখনউয়ে আটক ২ আল কায়দা জঙ্গি

লখনউয়ে (Lucknow) বড়সড় নাশকতার ছক বানচাল। এটিএসের (ATS) জালে দুই সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। দুজনের কাছ থেকেই বিস্ফোরক উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে একজন কাশ্মীরে (Kashmir) হামলার ঘটনায় সামিল ছিল বলে আশঙ্কা। লখনউয়ের কাকরি এলাকায় বাড়িতে লুকিয়ে ছিল দুই সন্দেহভাজন জঙ্গি। অভিযান চালিয়ে এই দুজনকে পাকড়াও করে এটিএস। ধৃত দুই জঙ্গির হ্যান্ডলার পাকিস্তানি, এমনটাই এটিএস সূত্রে খবর। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ‘ধৃত দুই জঙ্গির নাম মিরাজ ও মসরুদ্দিন। এই দুই জঙ্গি আলকায়দা জঙ্গিগোষ্ঠীর অংশ। এটিএস-এর এই তৎপরতার জন্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola