Farmer Protest: আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা তৃণমূল সাংসদদের। ABP Ananda Live

ABP Ananda Live: আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিতে হরিয়ানা পৌঁছল তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল।৫ জনের দলে রয়েছেন ডেরেক ও’ ব্রায়েন, নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। হরিয়ানার খানাউরি সীমানায় আন্দোলনরত কৃষকদের কাছে  মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিতে পৌঁছে গেছেন তাঁরা । মোদি সরকারের কাছ থেকে কৃষকদের দাবি আদায়ের লড়াই চালাবে তৃণমূল, মূলত এই বার্তা নিয়েই হরিয়ানায় গেছে তৃণমূলের প্রতিনিধি দল।

অন্য়দিকে, ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন। রাতে বোমাবাজি-গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola