দৈনিক আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকে টপকে টানা ১০ দিন বিশ্বে এক নম্বরে ভারত

বিশ্বে দৈনিক আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকে টপকে ১ নম্বরে রইল ভারত। এই নিয়ে টানা ১০ দিন। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়লেও কমল মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯৬ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ১ হাজার ৭। মোট আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ২৬ হাজার ১৯৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২ জন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola