Alert for Drone Attack: ১৫ অগাস্টের আগে দিল্লিতে ড্রোনের মাধ্যমে জঙ্গি হামলার সতর্কবার্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2021 11:31 PM (IST)

জম্মুর পরে এবার কি ড্রোন হামলার টার্গেট দিল্লি? ড্রোনের মাধ্যমে হামলার আশঙ্কায় দিল্লি পুলিশকে সতর্কবার্তা। ১৫ অগাস্টের আগেই ড্রোনের মাধ্যমে জঙ্গি হানার সতর্কবার্তা। এই সতর্কবার্তার পরেই আরও বাড়ানো হল রাজধানীর নিরাপত্তা।