Yaas Cyclone: ইয়াস-এর ঝাপটায় চাঁদিপুরে ভারী বৃষ্টির সঙ্গে শুরু ঝোড়ো হাওয়াও

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। বালাসোর থেকে ক্রমেই দূরত্ব কমাচ্ছে ইয়াস। আজই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কাল ভোরে তা আছড়ে পড়তে পারে উপকূল অঞ্চলে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। তার প্রভাবে আজ জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে ওড়িশার চাঁদিপুর (Chandipur) সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায়। শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি। গতকাল রাত থেকে আবহাওয়ার অবনতি শুরু হয়ে উপকূলে। জারি করা হয়েছে সতর্কতা। নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। মানুষকে সচেতন করতে চলছে প্রচার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola