Indian railways: কোথায় রেলের যাত্রী সুরক্ষা? কেন যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি? উঠছে প্রশ্ন
ABP Ananda | 06 Jun 2023 08:46 AM (IST)

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল ভারতীয় রেলের (Rail) আধুনিকীকরণের দাবি। দুর্ঘটনা এড়াতে ঘটা করে 'কবচ' প্রকল্প চালু করেছিল মোদি সরকার! দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত গোটা দেশের মাত্র দু শতাংশ রেললাইন কবচের আওতায় এসেছে! কিন্তু কোথায় রেলের যাত্রী সুরক্ষা? কেন যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি? উঠছে সেই প্রশ্নগুলোও।