করোনা-আতঙ্ক: ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা থেকে গুয়াঙ্গঝৌউগামী সমস্ত উড়ান বাতিল ইন্ডিগোর

নোভেল করোনা ভাইরাস আতঙ্কে বাতিল চিনগামী বিমান। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা থেকে চিনের গুয়াঙ্গঝৌউগামী সমস্ত উড়ান বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। অন্যদিকে, যাত্রী না হওয়ায় আজ কলকাতা থেকে চিনের কুনমিংগামী উড়ান বাতিলের সিদ্ধান্ত নেয় ইস্টার্ন চায়না এয়ারলাইন্স। চিনগামী বিমানটির বেলা ১২টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola