প্রতিক্রিয়াশীল শক্তিকে মদত দেওয়ার অভিযোগ ইরানে গ্রেফতার ব্রিটেনের রাষ্ট্রদূত, ক্ষুব্ধ ব্রিটেন

আমেরিকার সঙ্গে টানাপোড়েন মধ্যে ইরানে গ্রেফতার ব্রিটেনের রাষ্ট্রদূত। গ্রেফতারের কয়েক ঘণ্টা পর রব ম্যাকায়ারকে ছেড়ে দেওয়া হলেও, ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। ইরান সংবাদসংস্থা সূত্রের খবর রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তিকে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রদূতের গ্রেফতারিতে বেজায় ক্ষুব্ধ ব্রিটেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, তেহরানে রাষ্ট্রদূতকে গ্রেফতার আন্তর্জাতিক আইনের বিরোধী। গত সপ্তাহে তেহরানে ইউক্রেনের বিমান ভেঙে মৃত্যু ১৭৬ জনের। প্রথমে এই ঘটনায় দায় না নিলেও গতকাল তেহরান জানায় অনিচ্ছাকৃত ভুলের কারণে বিমান ধ্বংস হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola